কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন ‘নাগেশ্বরী বণিক সমিতি’র কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতির তিনবারের সাবেক সফল সভাপতি মো. নূরন নবী দুলালকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।  

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর (২০২৬) নাগেশ্বরী বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনার জন্য ৬ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ নভেম্বর সমিতির সভাপতি মো. ফজলুল হক ফজলু এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান জিন্নু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  

​নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. জুলহাস হোসেন, মো. জহুরুল হক, মো. শহিদুল ইসলাম মুকুল, মো. রুহুল আমিন মণ্ডল রেজা এবং মো. আমজাদ হোসেন।  

​বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত আহ্বায়ক কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, অভিজ্ঞ ও তিনবারের সফল সাবেক সভাপতি মো. নূরন নবী দুলালের নেতৃত্বে গঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024