হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার

হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবসের আলোচনায় দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতির দাবি করেছেন বক্তারা। 

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য হাতিয়া ইউনিয়ন বিএনপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গণহত্যার স্মৃতি স্তম্ভে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, পুষ্প মাল্য অর্পণ ও পরে আলোচনা সভার আয়োজন করে।

সকাল ৯ টায় স্মৃতিস্তম্ভে প্রধান অতিথি হিসেবে পুষ্প স্তবক অর্পণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী, হাতিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ফারুক আহমেদ বাঁচেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

 পরে হাতিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  ইউপি সদস্য মোঃ শামছুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক আহমেদ বাতেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহবুবার রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌর বিএনপি'র সদস্য সচিব সোলায়মান আলী সরকার, হাতিয়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন প্রমুখ।

 বক্তারা স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে হাতিয়া গণহত্যাকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গণহত্যা হিসাবে অভিহিত করেন এবং তারা এ পৈশাচিক গণহত্যাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানান। পরে হাতিয়া গণহত্যার স্বীকার নারী পুরুষের রুহের মাগফিরাত কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ২৩শে রমজান হানাদার বাহিনী হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামে নিরপরাধ ৬৯৭ জন নারী-পুরুষকে সারিবদ্ধভাবে  দাঁড় করিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড হাতিয়া গণহত্যা নামে পরিচিত।#



আরও খবর