হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার

দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন

একটি নির্মম সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তছনছ করে দিয়েছিল একটি হাসিখুশি পরিবারের সব সুন্দর স্বপ্ন। ২০২৩ সালের সেই অভিশপ্ত দিনটির কথা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে, শিউরে ওঠে গা। সেই নিষ্ঠুর সড়ক কেড়ে নিয়েছিল মো. হাসেম মিয়ার দুটি পা। অথচ এই মানুষটিই তো একসময় নিজের শরীরের রক্ত-জল করা পরিশ্রমে, রিকশার প্যাডেলে পায়ে ভর দিয়ে পরিবারের চার সদস্যের মুখে তুলে দিতেন দুমুঠো ভাতের হাসি। নিয়তির কী নির্মম পরিহাস। আজ তিনিই নিজের ছোট্ট ঘরে সম্পূর্ণ পরাধীন, কর্মহীন আর অসহায়। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারসংলগ্ন রেল কলোনির একটি ছোট্ট জীর্ণ ঘরে অভাব আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিদিন নিঃশব্দে পাঞ্জা লড়ছিলেন হাসেম মিয়া। চলাফেরার শক্তি হারিয়ে তাঁর জীবনটা যেন আটকে গিয়েছিল এক দীর্ঘশ্বাসে। 

কীভাবে চলবে চার সদস্যের সংসার? কীভাবে জোগাবেন অবুঝ সন্তানদের মুখের আহার? এই নিকষ কালো অন্ধকারের ভেতর প্রতিদিন তিলে তিলে ক্ষয় হচ্ছিল তাঁর বুকফাটা আর্তনাদ। চোখের সামনে ভেসে উঠত সন্তানদের মলিন মুখগুলো। 

ঠিক তখনই অন্ধকারের বুক চিরে জোনাকির আলোর মতো আবির্ভূত হন দুই মানবিক মানুষ—বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদির জিলানী এবং নাজমুল হোসেন। হাসেম মিয়ার এই চরম অসহায়ত্ব ও বুকচাপা কান্নার খবর পৌঁছায় তাঁদের কানে। আর এক মুহূর্তও দেরি করেননি তাঁরা। সমাজের অবহেলিত এই মানুষটির থমকে যাওয়া জীবনের পাশে দাঁড়াতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত উদ্যোগে দেশ-প্রবাসের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানান। 

অবশেষে দেশ ও প্রবাসের অজস্র উদার মনের মানুষের সম্মিলিত ভালোবাসা এবং আব্দুল কাদির জিলানী ও নাজমুল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ঘুচেছে সেই অমাবস্যা। হাসেম মিয়ার জীবনে আজ দেখা মিলেছে এক ফালি আশার রোদ্দুরের। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সাতগাঁও বাজারে আনুষ্ঠানিকভাবে হাসেম মিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে একটি সাজানো মুদি দোকান—তাঁর আত্মমর্যাদা নিয়ে ঘুরে দাঁড়ানোর একমাত্র অবলম্বন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাদির জিলানী আবেগাপ্লুত কন্ঠে বলেন, “দুর্ঘটনায় হারিয়ে যাওয়া দুটি পা হয়তো হাসেম ভাই আর কোনো দিন ফিরে পাবেন না। কিন্তু দেশ-প্রবাসের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় তিনি ফিরে পেয়েছেন নতুন করে বাঁচার অদম্য সাহস। মাত্র সপ্তাহখানেক আগে আমরা তাঁকে একটি হুইলচেয়ার প্রদান করেছিলাম। আর আজ প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও মালামাল দিয়ে তাঁর দোকানটি সাজিয়ে দিলাম।” 

শারীরিক প্রতিবন্ধকতাকে এবার বুড়ো আঙুল দেখিয়ে এই ছোট্ট মুদি দোকানে বসেই নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখছেন হাসেম মিয়া। তাঁর চোখের কোণায় জমে থাকা জল আজ আর কষ্টের নয়, সেটি নতুনভাবে বেঁচে থাকার আনন্দের জল। এই গল্প কেবল একজন অসহায় মানুষের বেঁচে ফেরার লড়াই নয়; এটি মানবতা ও ভালোবাসার এক অনন্য উপাখ্যান। এটি প্রমাণ করে—আন্তরিকতা আর সম্মিলিত উদ্যোগ থাকলে একটি থমকে যাওয়া জীবনও আবার নতুন ছন্দে, নতুন গানে ঘুরে দাঁড়াতে পারে। 

হাসেম মিয়া আজ শুধু একটি দোকান পাননি, তিনি ফিরে পেয়েছেন তাঁর হারানো সম্মান, আত্মবিশ্বাস এবং মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার।

Tag
আরও খবর