মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

উপকূলীয় অঞ্চলের যুবদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে তিন দিনব্যাপী জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

লিডার্সের উদ্যোগে নিজস্ব নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে ১০ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটিতে  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জন যুব অংশগ্রহণ করেন।

 সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের সাধারণ পরিষদের সদস্য শিক্ষক রনজিৎ বর্মন।   বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্সের কোষাধ্যক্ষ ববিতা রানী মন্ডল।  স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক।  অনুষ্ঠান সঞ্চালনা করেন নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা। এসময় আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার রনজিৎ কুমার মণ্ডল। 

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ, উপকূলীয় অঞ্চলে এর খাতভিত্তিক প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কৌশল এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয় ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, জলবায়ু ঝুঁকির কারণে মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, ঝুঁকি হ্রাস, জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন  বিষয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।  

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রশিক্ষণ উপকূলীয় অঞ্চলের যুবদের নেতৃত্ব বিকাশ, জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


Tag
আরও খবর