আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদকে সামনে রেখে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়


'রক্ত হলো স্রষ্টার দান বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ"এই স্লোগানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।


বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং কার্যক্রমে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী জে,বি উচ্চ বিদ্যালয়ের পাশে ডা: তৌফিক এর তত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।


বিনামূল্যে জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় এবং সকলকে রক্তদানে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ ছাড়া এলাকায় রক্তদানের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন এই ক্লাবের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ যেমন নিজের রক্তের গ্রুপ জানতে পারবে, তেমনি করে রক্তদানেও এগিয়ে আসবে।


আনন্দময় স্পোর্টিং ক্লাবটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণদের নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।


ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো.উৎপল, আসাদ, হিমেল খান, সভাপতি মো.রাকিব মিয়া,সহ- সভাপতি নাজমুল,সাধারণ সম্পাদক মো.ফরহাদ,সহ: সাধারণ সম্পাদক মো. মামুন খান,সদস্য সাইকুল,সাকিব, রাজিব,শাহিন,মোস্তাকিম। 

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা রাকিব, আসাদ, রোবেলসহ কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আনন্দময় স্পোর্টিং ক্লাব খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।


ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।


স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের এটি একটি ভালো উদ্যোগ। তাদের এ কার্যক্রমকে স্বাগত জানাই।


সংগঠনের প্রধান উপদেষ্টা মো.উৎপল বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ,বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী প্রচারনা, মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


ডা: তৌফিক বলেন,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করছি।ভবিষ্যৎে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর