জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে এক বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় আবুধাবি DXN অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। DXN পপুলার ইউনিয়ন টিমের শামসুদ্দিনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে DXN সিস্টেমের বিভিন্ন পর্যায়ের সফল ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সায়েম, সোহেল রানা, মাখন দা, মেহেদী হাসান, শামসুদ্দিন, হযরত আলী, শিরিন, সুলতানা, আলমগীর, কামরুল, রেদওয়ান, বাহার, সুমন খান, মিজান, সবুজ, রাবেয়া, স্বপন, আশরাফ, জসীমউদ্দীনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে DXN ব্যবসার সম্ভাবনা, প্রবাসে কর্মজীবনের পাশাপাশি ব্যবসা পরিচালনা, ব্যক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও দক্ষ টিম গঠনের মাধ্যমে DXN সিস্টেমে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার মফিজুর রহমানের বড় ছেলে শামসুদ্দিন প্রবাসে কর্মজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে DXN ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের কর্মদক্ষতা ও টিম পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। শামসুদ্দিনের নেতৃত্বে গড়ে ওঠা DXN পপুলার ইউনিয়ন টিম বর্তমানে বিভিন্ন দেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। মালয়েশিয়ায় অবস্থানরত সোলেমান বাবুর দিকনির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে শামসুদ্দিন তার ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শামসুদ্দিনের নেতৃত্ব ও টিম গঠনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে DXN ব্যবসার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে আনন্দঘন পরিবেশে সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ DXN-এর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৩ ঘন্টা ২৩ মিনিট আগে