মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে যবিপ্রবির পরিবহন শিডিউল


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৪র্থ সমাবর্তন উপলক্ষে আগামী তিনদিনের জন্য নতুন পরিবহন সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।আসন্ন সমাবর্তনকে সফলভাবে সম্পন্ন করারা জন্য সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ( বৃহস্পতি ও শুক্রবার)  বাতিল করেছে যবিপ্রবি প্রশাসন।


বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী)  ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সকল গাড়ি নিয়মিত ট্রিপের ন্যায় নির্দিষ্ট রুটে চলাচল করবে এবং সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে   সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১ঘন্টা পর পর যশোর শহরের পালবাড়ি থেকে ক্যাম্পাসে বাস চলাচল করবে। 


শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালের ট্রিপ ৮:০০ টা ও ৯:০০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে শহর থেকে ছেড়ে আসবে। অন্যান্য ট্রিপ পূর্বের শিডিউলে চলবে। তবে সমাবর্তন শেষে গ্রাজুয়েটদের জন্য ক্যাম্পাস-চাঁচড়া-মনিহার রুটে বাস চলাচল করবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিয়মিত ট্রিপের ন্যায় সকল গাড়ি নির্দিষ্ট রুটে চলাচল করবে। 


বুধবার (১৬ ফেব্রুয়ারী ও ১৭ ফেব্রুয়ারি) শিক্ষক ও কর্মকতাদের মার্কেট ট্রিপ রাত ০৭:৩০ টায় শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং নিয়মিত ট্রিপ থাকায় বুধবার শিক্ষার্থীদের মার্কেট ট্রিপ বন্ধ থাকবে।


উল্লেখ্য যে, সকল গাড়ির নির্দিষ্ট রুটের শিডিউল সকাল ৮:২৫ টা ও ৯:২৫ টায় শহর থেকে ক্যাম্পাস এবং দুপুর ২:০০ টা ও বিকাল ০৪:১০ টায় ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আরও খবর