বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

পদার্থবিজ্ঞান বিষয় একটি রত্নভান্ডার :যবিপ্রবি উপাচার্য


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)২০২১-২০২২ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বুধবার  (১৫ ফেব্রুয়ারি) সকাল এগারো (১১:০০) ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো: আলমগীর বাদশা এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো: হাফিজ উদ্দিন।আলোচনা অনুষ্ঠানের একপর্যায়ে নব্য যোগদান করা শিক্ষক, নবীন শিক্ষার্থী ও নবগঠিত ক্লাবের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 


প্রধান অতিথির বক্তব্যে নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, পদার্থবিজ্ঞান বিষয় একটি রত্নভান্ডার , যেটাকে বাদ দিয়ে বিজ্ঞান চর্চা অসম্ভব।তোমাদের মনে রাখতে হবে, যেখানে মৌলিকত্ব থাকে তার গভীরে কিন্তু ঢোকা এত সহজ নয়।কাজেই এর গভীরে প্রবেশ করতে হলে তোমাদেরও মৌলিক মানুষ হতে হবে। বিজ্ঞানের মূলের সন্ধান করে ফিজিক্স।আমার বিশ্বাস মূলের সন্ধানে তোমরা এসেছো এবং সেই সন্ধানের জন্য তোমাদের জীবনের বাকি সময়গুলো ব্যয় করবে।যাতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিশ্বকে তোমরা এগিয়ে নিতে পারো।আমি বিশ্বাস করি যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ এই মহান দায়িত্বটি পালন করবে। আমি বিশ্ববিদ্যালয়ে জীবনে এমন শিক্ষক দেখেছি যারা হিমালয়ের মতো।তারা যেটাকে সত্য মনে করতো সেটাই বলতো।কাজেই শিক্ষককে হতে হবে সত্যের পূজারী এবং শিক্ষক যখন সত্যের পূজারী হবে, সেই শিক্ষককে তাঁর ছাত্ররা অনুকরণ করবে।আর ছাত্র যখন একজন আলোকিত মানুষ হবে, তখন সেই দেশটা আলোকিত হবে।


তিনি আরো বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং মুক্ত। কেউ র‍্যাগিং করলে শুধু একবার বলে দেখো মুখ খুলে, সে যত বড় শক্তিধর হোক না কেন,রাজনীতিবিদ হোক না কেন এক মিনিটও সে এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। রাজনৈতিক মিছিলে যেতে কেউ জোর করে, না গেলে ঘরে আটকে রাখে।তোমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়ে দরজা খুলে দিবে। তবে কেউ যদি বিশ্বাস থেকে মিছিলে যেতে চাও, আমি কাউকে বাধা দিবো না।যদি ভালো রাজনীতিবিদ হতে চাও, তবে তা অবশ্যই দেশের জন্য কল্যাণকর। খুব দ্রুতই পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, সবাই সিট পাবে।হলের সিটের জন্যেও কোনো ভাইকে ধরা লাগবে না।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মাসুম বিল্লাহ,ড. মোঃ হুমায়ূন কবির,ড. মোহাম্মদ আবদুর রশিদ,প্রভাষক মোঃ বোরহানুল আসফিয়া, দেবাশীষ রায়,শাহাদাত জামান,আব্দুল্লাহ আল রোমান,মো: তানভীর আহমেদ ও বিভাগের সকল কর্মকর্তাসহ সকল বর্ষের শিক্ষার্থীরা।

আরও খবর