ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন হবে তো এমপি জসিমের ‘মানবিক ফার্মেসি’! চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা

চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। শুক্রবার দিনব্যাপী মিরসরাইবাসীর মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে সংগঠনের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার হামিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুন্নাহার বেগম এমপি এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজন সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি অতিথি, সদস্য, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় শিল্পী সাব্বিরসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

দিনব্যাপী এ আয়োজনে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবার-পরিজনের উপস্থিতিতে জিইসি কনভেনশন সেন্টার হয়ে ওঠে উৎসবের মিলনমেলা। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান।

Tag
আরও খবর