রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগর প্রতিষ্ঠিত কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রফেসর গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার নাজমুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গোস্ট বিহারী পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদ ছাপা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. জিয়াউল আনসার এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগরের দৌহিত্র আলহাজ্ব লায়ন মো. ছালাহ উদ্দীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলহাজ্ব লায়ন মো. ছালাহ উদ্দীন বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ, রাস্তা ও খেলার মাঠ সংস্কার, কলেজ প্রতিষ্ঠা, বদরখালী খালের উন্নয়ন, হাইতকান্দি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জিয়াউল আনসার ও সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদ ছাপা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগরের অবদানের প্রশংসা করেন। তারা প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বিদ্যালয় ও এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বিদ্যালয় ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর