নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় বিএনপি নেতা আহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন পরিষদে বন্যা দুর্গতদের মাঝে এনজিওর ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় বৈলতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিমকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. সায়েমের বিরুদ্ধে।

গত মঙ্গলবার দুপুরে বৈলতলী ইউনিয়ন পরিষদ মাঠে আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ’-এর খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ চলাকালে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতার অভিযোগ সূত্রে জানা যায়, এনজিওটি ত্রাণ ও অর্থ বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা নেয়। কিন্তু বিতরণকালে প্রকৃতপক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাদ দিয়ে অপেক্ষাকৃত স্বাবলম্বী ব্যক্তি—যেমন: স্কেভেটর ও পাকা ঘরের মালিক ২ নম্বর ওয়ার্ডের মো. মঞ্জুরের মত একাধিক ব্যক্তি ত্রাণ প্রদান করা হচ্ছিল। এ অনিয়মের প্রতিবাদ জানালে ইউপি চেয়ারম্যান এস. এম. সায়েমের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

আহত বিএনপি নেতা মো. সেলিম জানান, এলোপাতাড়ি কিল-ঘুষিতে তার বুকের দুই পাশে ও মুখে গুরুতর আঘাত লাগে এবং মুখ ও দাঁত দিয়ে রক্ত পড়তে থাকে। পরবর্তীতে চন্দনাইশ থানার এসআই রশিদ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তিনি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় তিনি চেয়ারম্যানসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, বিষয়টি অস্বীকার করে বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. সায়েম জানান, সেখানে বড় ধরনের কোনো ঘটনা বা হামলা ঘটেনি। অভিযোগের বিষয়ে তিনি বলেন, “মঞ্জুর নামের ওই ব্যক্তি সাব্বির নামক এক ব্যক্তির কাছে ১৫ লাখ টাকায় স্কেভেটর বন্ধক রেখেছেন। বিএনপি নেতা মিজানই তালিকায় তার নাম দিয়েছেন। তাছাড়া মঞ্জুরের কাছে সেলিম টাকা পান, যা নিয়ে তিনি সেখানে বাড়াবাড়ি করছিলেন।” তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না বলেও জানান।

এ বিষয়ে বিশেষ সূত্রে জানা গেছে, প্রাপ্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে ২২ জুলাই (বুধবার) ওসির কার্যালয়ে একটি আপস-মীমাংসা বৈঠকের আহ্বান করা হয়েছে।

 

Tag
আরও খবর