মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি এহসান-সম্পাদক আলী-অর্থ সম্পাদক আশিক নির্বাচিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (১১  ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর অফিস মিলনায়তনে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সালের কমিটিতে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষক আলী আহমদ। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষদের কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ। সভায় আগামী ৩ বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 


কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম নাঈম, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন রোজ ভিউ মডেল স্কুল এর প্রধান শিক্ষক জাফরিন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন এভারেস্ট মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ ইবরাহিম মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন নাইস মর্নিং কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন দি ইলেট ফুলতলি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন আশিদ্রোন মডেল স্কুলের প্রধান শিক্ষক খসরু মিয়া, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের সহকারী শিক্ষক দিলদার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক তাসলিমা আক্তার শিফা এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন রোজ ভিড মডেল স্কুলের সহকারী শিক্ষক জিনাত পারভিন চৌধুরী। 


এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের শিক্ষক পম্পা রানী পাল, রোজ ভিড মডেল স্কুলের সহকারী শিক্ষক পূনম বারই, মৌটুসী দাশ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক শর্মী রানী ঘোষ, নিপা আক্তার, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল এর শিক্ষক খালেদুর রহমান, জান্নাতুল ফেরদাউস, মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মীর হোসেন, অজিত দাস, আশিদ্রোন মডেল স্কুলের শিক্ষক সামছুল ইসলাম, কাওছার আহমদ এবং নাইস মর্ণিং কেজি স্কুলের শিক্ষক উজ্জ্বল আচার্য। 


সভায় ৫ সদস্য বিশিষ্ট ‘উপদেষ্টা’ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক দেশ বাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক ইসমাইল মাহমুদ, ডা. নাজিম আল কোরেইশি রিফাত, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কল্যাণ দেব জীবন এবং মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন। 


প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে ‘কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি করোনাকালসহ শিক্ষকদের বিভিন্ন দুঃসময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে।

আরও খবর