বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মো. শরফু উদ্দীন। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের বশর মেম্বার বাড়ির মরহুম আবুল বশর মেম্বারের পুত্র। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চার সদস্যবিশিষ্ট অনুমোদিত এডহক কমিটি গঠনের তথ্য জানানো হয়। নবগঠিত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. আনোয়ার আশরাফ, সদস্য প্রতিনিধি আবুল কাশেম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম নাজমুল কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবনির্বাচিত সভাপতি মো. শরফু উদ্দীন বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলের এ বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নের বিষয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসছে। আমিও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

Tag