জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং ‘সুফিয়ার ছোট হুজুর’ নামে সুপরিচিত শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হুজুরের ছাত্র, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুন্নবী ফারুকী। বিশেষ আলোচক ছিলেন হুজুরের ছাত্র, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. আবদুস সালাম নিজামী এবং মিরসরাই কলেজর সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান আলোচক মাওলানা নুরুন্নবী ফারুকী বলেন, ছোট হুজুর ছিলেন একজন প্রাজ্ঞ মুফতী, মুহাদ্দিস, মুফাসসির ও ফরায়েজ বিশেষজ্ঞ। তিনি একটি শব্দ বা বিষয় বারবার ব্যাখ্যা করে পড়াতেন। তাঁর বাচনভঙ্গি ও উপস্থাপনা ছিল অত্যন্ত প্রভাবশালী, ফলে কিতাবের প্রতিটি লাইন শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে যেত।

বিশেষ আলোচক মাওলানা আবদুস সালাম নিজামী বলেন, ছোট হুজুর নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সুপরিকল্পিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে উদ্ধুদ্ধ করতেন। তাঁর পাঠদানের এমন দক্ষতা ছিল যে, পাঠ চলাকালেই ছাত্রদের আরবি ও উর্দু ইবারত এবং তার অনুবাদ অনেকাংশে মুখস্থ হয়ে যেত।

মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তারা বলেন, হযরত মাওলানা ছেরাজুল ইসলাম (র.) ছিলেন একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক, সুদক্ষ প্রশাসক, বিচক্ষণ অধ্যক্ষ এবং স্নেহশীল অভিভাবক। শিক্ষাপ্রীতি, শিক্ষার্থীপ্রীতি ও প্রতিষ্ঠানপ্রেম-এই তিনটি গুণ তাঁর ব্যক্তিত্বে সমানভাবে বিকশিত হয়েছিল।


বক্তারা আরও বলেন, তাঁর অনন্য পাঠদানের পদ্ধতি, প্রজ্ঞা ও মানবিক নেতৃত্ব আজও অসংখ্য ছাত্র, সহকর্মী এবং শুভানুধ্যায়ীর স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে।

উল্লেখ্য, শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.) শিক্ষকতা জীবনে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুমিল্লা মনতলী রহমানিয়া সিনিয়র মাদ্রাসা, মৌকরা দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা, চট্টগ্রাম সোবহানিয়া কামিল মাদ্রাসা, মাদবারহাট আলিম মাদ্রাসা এবং আহসানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Tag
আরও খবর