কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

চন্দনাইশে একটি আধুনিক বাস স্টেশন স্থাপনের দাবী

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 11-05-2026 02:33:33 pm

দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলায় একটি সুপরিকল্পিত বাস স্টেশন স্থাপন করা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবী। যা স্থানীয় বাসিন্দা এবং যাতায়াতকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চন্দনাইশ উপজেলায় বাসের একটি নিজস্ব বাস স্টেশন না থাকায় নানা ধরনের সমস্যা ও ঝুঁকি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। মহাসড়কের পাশে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেছে। এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসযাত্রীরা দীর্ঘদিন ধরেই জিম্মি হয়ে আছেন পরিবহন ব্যবসায়ীদের কাছে। তাছাড়া জীবিকার তাগিদে চন্দনাইশ উপজেলার হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরীতে থাকেন। তাদের বেশিরভাগই ছুটির দিনে পরিবারের সদস্যদের সান্নিধ্য পেতে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে চন্দনাইশে নিজ বাড়িতে যান। এদিন নিজ গন্তব্যে যেতে শাহ আমানত সেতু চত্বরে হাজারও যাত্রী একসঙ্গে জড়ো হন। এই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী মিনিবাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ- তিনগুণ ভাড়া আদায় করে আসছে। সরকারি ছুটিতে তাদের এ নৈরাজ্য সীমা অতিক্রম করে যায়। ছুটি কাটিয়ে চন্দনাইশ থেকে চট্টগ্রামে ফিরতে সাধারণ বাসযাত্রীদের রোদ-বৃষ্টিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অনেক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে হয়। এমনকি ফের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কোন বাস স্টেশন স্থাপন হয়নি। গাছবাড়িয়া সংলগ্ন স্থানে একটি আধুনিক বাস স্টেশন স্থাপন করা হলে চন্দনাইশবাসীর জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে। একইসাথে চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার সহ সকল যাত্রীদের জন্য অপেক্ষাগার, টয়লেট ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে। 

চন্দনাইশে একটি বাস স্টেশন স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী , এমপি জসীম উদ্দীন আহমেদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। 



নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম। 

আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২৪ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে