বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল হাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. এস. এ. ফারুক। পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাওলানা ইলিয়াছ।
এসময় আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাওলানা মু. গিয়াস উদ্দিন, অভিভাবক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে প্রতি শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ছাড়াও সর্বোচ্চ উপস্থিতি ও সেরা ফলাফল অর্জনকারীসহ ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মুরগির লড়াই, ব্যাঙ লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন খেলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় ও মনের মতো সাজ প্রতিযোগিতা। এছাড়া সাংস্কৃতিক পর্বে ক্বিরাত, কালিমা-মাসায়িল, কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। সার্বিকভাবে প্রাণবন্ত আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২২ মিনিট আগে