আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শুরু হচ্ছে ‘দারুননাজাত বই উৎসব’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2023 12:07:42 am

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক 


দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের প্রকাশিত বই নিয়ে ‘দারুননাজাত বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এই উৎসব চলবে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 


দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দীক মাদরাসা ক্যাম্পাসের মেলামঞ্চে বইমেলা উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত বই উৎসব চলেবে। থাকবে দারুননাজাত, বর্ণভাস্কর, কনজুমেট ও পুস্তক প্রকাশনীর স্টল। 


দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দীক বলেন, ‘আলহামদুলিল্লাহ! এই বই উৎসব দারুননাজাত মাদরাসার একটি নতুন সংযোজন। নতুন উদ্যোগ। আমরা দারুননাজাত পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগটিকে, এই উদ্যোগ গ্রহণকারী স্নেহের কবি ইয়াহইয়া ইউসুফ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।’ 


তিনি বলেন, ‘এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মনে বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি আগ্রহ নতুনভাবে সঞ্চার করবে। এই উদ্যোগ আরো বড় আকার ধারণ করবে। এবারে মূলত শিক্ষক শিক্ষার্থীদের লিখিত বই এখানে এসেছে। আমরা আশা করি দেশের সব স্তরের লেখক ভবিষ্যতে এতে অংশ নেবেন।’  


দারুননাজাত বই উৎসব’-এর উদ্যোক্তা কবি ও শিল্পী ইয়াহইয়া ইউসুফ বলেন, ‘অনেক স্বপ্ন, অনেক সাধনা, অনেক পরিশ্রমের পর আমরা সফলতার দেখা পেতে চলেছি। আসলে সেই ছোটবেলা থেকে দারুননাজাতে থাকার কারণে এর প্রতি আমার দারুণ ভালোবাসা সৃষ্টি হয়েছে। দারুননাজাত সব সময় নতুনদের চিন্তা, নতুনদের ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকে এবং নতুন সংযোজন পছন্দ করে মেধাবিকাশ ও লালনের জন্য।’


ইয়াহইয়া বলেন, ‘আমাদের এই যাত্রা অগ্রযাত্রায় রূপান্তর করবে ভবিষ্যৎ প্রজন্ম। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদের এই উদ্যোগ যেন সফল হয়।’