বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বিএম হাসপাতালের উদ্যোগে মিরসরাইয়ে ব্লাড ব্যাংক উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএম হাসপাতালের উদ্যোগে ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের টান্সফিউশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএম হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই, পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, আবু তৈয়ব, শফিউল আলম রুমি,  স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, দ্বীন মোহাম্মদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, "রক্ত দিন, জীবন বাঁচান" এই শ্লোগানকে সামনে রেখে উত্তর চট্টগ্রামে প্রথমবারের মতো বারইয়ারহাটের বিএম হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে। এটি এই অঞ্চলের রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে রক্ত দিতে এগিয়ে আসার আহবান জানান।

বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঁইয়া বলেন, বিএম হাসপাতালে উদ্বোধন হওয়া ব্লাড ব্যাংকটি উত্তর চট্টগ্রামে প্রথম। আমরা আশা করছি এটি রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রক্তদানে অবদান রাখায় উপজেলার অর্ধশত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৯ মিনিট আগে