বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরসরাইয়ে আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন মঙ্গলবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরদিন বুধবার সকালে কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ স‚চনা এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভাও পুরষ্কার বিতরণী পর্বের সভাপতিত্ব করেন আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ডা. একরামুল হক, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইস্টার্ন ব্যাংক এজেন্ট ব্যাংকিং বারইয়ারহাটের পরিচালক আবু সাঈদ। দুইদিনব্যাপী প্রতিযোগিতায় ৬৫ টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। এছাড়া ২০২৫ সালে বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রাথমিক শাখায় শহিদুল ইসলাম এবং মাধ্যমিক শাখায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোয়ারা বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রাথমিক ও মাধ্যমিক শাখার ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া উদ্দিন বলেন, খেলাধূলা ও সংস্কৃতি শিক্ষার্থীদের মন-মানসিকতাকে সুন্দর এবং পরিপূর্ণতার সাথে বিকশিত করতে পারে। এ লক্ষ্যে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোমলমতি ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান তাদের সুন্দর আগামীর ভিত গড়তেও সহায়ক হবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৯ মিনিট আগে