জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

বারইয়ারহাট মা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্স পরীক্ষা

মিরসরাইয়ে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে হিঙ্গুলী বিও পোস্ট ই সেন্টার ও জোরারগঞ্জ এসও ই সেন্টারের আওতাধীন ২ শতাধিক পরীক্ষার্থী ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষনোত্তর মূল্যায়ন পরীক্ষা শুক্রবার বারইয়ারহাট কলেজের অনার্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। বারইয়ারহাট মা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে এই পরীক্ষা তিনটি হল রুমে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল আলতাফুর রহমান, চট্টগ্রাম পূর্বাঞ্চলের অতিরিক্ত পিএমজি ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডিপিএমজি শরীফ মো.সাইফুল্লাহ, চট্টগ্রাম বিভাগের পোস্ট অফিস সুপার মো. জিয়াউল হক চৌধুরী, চট্টগ্রামের পরিদর্শক (প্রঃ) রাজীব পাল, সীতাকুন্ড কেন্দ্রীয় উপ বিভাগ পরিদর্শক সুমিত কান্তি শীল, চট্টগ্রাম বিভাগের স্টেনো টু ডিপিএমজি মোহাম্মদ সাইফুল আলম, চট্টগ্রাম বিভাগীয় অফিস বাজেট শাখা পোস্টাল অপারেটর মোহাম্মদ ইউচুপ আলী, বিশ্ব দরবার উপ ডাকঘর এসপিএম নেওয়াজ শরীফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো. সেকান্দর, মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকারী পরিচালক কামরুল হাসান,ফ্রিল্যান্সার ও প্রশিক্ষক  ইফতেখার উদ্দিন, সাংবাদিক রেদোয়ান হোসেন জনি, আলিম উল্লাহ রিপন, সেবা আইটি সেন্টারের পরিচালক প্রসেনজিৎ, জোরারগঞ্জ পোস্ট ই সেন্টারের উদ্যোক্তা জহির উদ্দিন, শিক্ষক মেহেদী, আইটি সহকারী সাইফ রাসেল, আইটি সহকারী জিহাদ, আইটি সহকারী সাইম প্রমুখ।

বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল আলতাফুর রহমান বলেন, প্রশিক্ষনের আমাদের এই উদ্যোগ শুরু হয় ৮-৯ বছর আগে। তখন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশের সাড়ে ৮ হাজার পোস্ট অফিসকে ই সেন্টারের আওতায় আনা হয়। সেখানে প্রযুক্তির সংযোজন করা হয়। এরপর গ্রামীণ সমাজের লোকজন যেন কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে পারে, দ্রুত তথ্য আদানপ্রদান করতে পারে সেজন্য উদ্যোক্তা নির্ভর ডিজিটাল ই সেন্টারগুলো চালু করা হয়। এসব ই সেন্টারে ৩ মাস ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষন চালু করা হয়। ইতিমধ্যে প্রশিক্ষন নিয়ে অনেকেই স্বনির্ভর হচ্ছে। অনেক সফলতার গল্প রয়েছে প্রশিক্ষন নিয়ে স্বাবলম্বী হওয়ার।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৪ ঘন্টা ৫৭ মিনিট আগে