বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে ১৫ তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন প্রাণ ওয়ারিয়র্স

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত সংঘের আয়োজনে ১৫ তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন প্রাণ ওয়ারিয়র্স একাদশ।সোমবার বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে তাদেরকে খেলাধূলায় উদ্ধুদ্ধ করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের তরুণ সমাজ অসামান্য অবদান রাখতে পারে। তাই তরুণদের জন্য বেশি বেশি খেলাধূলার আয়োজন করা প্রয়োজন।

দূরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদীর সভাপতিত্বে এবং ক্লাবের সভপতি সূফী মু.জুনাইদ উল্যাহর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিনএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উদ্দিন, দূরন্ত সংঘের দাতা সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূরন্ত সংঘের সভাপতি সূফী মু.জুনায়েদ উল্যাহ, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, সহ-সভাপতি আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছারুল হক কায়েস, ক্রীড়া সম্পাদক শেখ ফাহাদ, সমাজসেবা সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক আশফাক মাহতাব ইফাজ, সাবেক অর্থ সম্পাদক জাবেদ মাহমুদ বিপুল, সাবেক সহ-অর্থ সম্পাদক নাজমুল আলম মাহিনমহ ক্লাবের সদস্যবৃন্দ। ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে নক্ষত্র মিঠানালা একাদশ বনাম প্রাণ ওয়ারিয়র্স মিরসরাই একাদশ। প্রাণ ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী হয়ে ১৫ তম দূরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৯ মিনিট আগে