বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত। -ছারছীনার পীর ছাহেব।

MD. ABDUR RAHMAN ( Contributor )

প্রকাশের সময়: 02-01-2026 07:38:56 pm

মোঃ আবদুর রহমান :


আল্লাহর খাঁটি বান্দা হতে হলে দুনিয়ার মোহ মায়া থেকে নিজেকে পরহেজ করতে হবে। একজন ঈমানদার ব্যক্তি কখনো দুনিয়ার পিছনে ছুটে না বরং দুনিয়াকে আখিরাতে কল্যাণ অর্জনের ক্ষেত্র হিসেবে বিবেচনা করতঃ আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যায়। ক্ষণস্থায়ী এই ইহজগত মুমিন বান্দার জন্য মুসাফিরখানার মত, যেখানে অবস্থানের জন্য  স্থায়ী চিন্তার সুযোগ নেই। বরঞ্চ আখিরাতের জিন্দেগীই হল আসল জিন্দেগী, যে জিন্দেগীর সফলতাই প্রকৃত সফলতা। 


সম্পদশালী হওয়া মানেই দুনিয়াদারী নয়, বরং সম্পদের মায়ায় নিজেকে জড়িয়ে রাখাটা হচ্ছে দুনিয়াদারী। কাজেই আল্লাহ যদি কাউকে রিজিক প্রদান করে সম্পদশালী করেন তার সম্পর্কে বিনা যাচাইয়ে দুনিয়াদারীর অভিযোগ আনয়ন করাও সমচীন নয়।

রাসূলে পাক (সাঃ) চলাফেরায় মধ্যমপন্থা অবলম্বনের তাকীদ দিয়েছেন। এজন্য আমাদের মধ্যমপন্থা অবলম্বন করতে অভ্যস্ত হতে হবে। আমাদের দুনিয়ার পথচলা হতে হবে সাদামাটা। চাকচিক্যময় ও দাম্ভিকতা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা অনুচিত। সুতরাং দুনিয়ার চাকচিক্যময় জীবনকে বর্জন করতে হবে।


আজ ২ জানুয়ারি শুক্রবার পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।


মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।


পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে