বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

বরিশাল-৪,বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান'র মনোনয়নপত্র দাখিল।

MD. ABDUR RAHMAN ( Contributor )

প্রকাশের সময়: 29-12-2025 08:39:08 pm

বরিশাল-৪(হিজলা,মেহেন্দিগঞ্জ, কাজিরহাট)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজিব আহসান মনোনয়নপত্র দাখিল করছেন

মোঃ আবদুর রহমান :


বরিশাল-৪(হিজলা,মেহেন্দিগঞ্জ, কাজিরহাট)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজিব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।২৯ ডিসেম্বর(সোমবার) বিকাল ৪:০০ টায় তিনি হিজলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।


২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের পাতানো ও রাতের ভোটের নির্বাচনে আওয়ামীলীগ কর্তৃক ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন ভোট বর্জন করেছিলেন বিএনপি জোটের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর।


এছাড়াও ২০১৪ সালে আঃলীগের একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের আওয়ামী ডামি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলের সিদ্ধান্ত মেনে এই আসনে বিএনপি'র কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি।


এর আগে ২০০৮ সালের বিএনপি'র মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ নবম জাতীয় সংসদ  নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার এমপি প্রার্থী মোঃ মাইদুল ইসলাম এর সাথে ভোটের তুমুল লড়াইয়ে বিজয়ী হন।


হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন কাছে জানতে চাইলে তিনি জানান, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার গণমানুষের নেতা রাজিব আহসান বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিএনপি থেকে বরিশাল-৪ আসনে তাকে মনোনীত করায় হিজলা উপজেলার সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দিত ও উচ্ছসিত। হিজলা থেকে রেকর্ড সংখ্যক ভোট তারা ধানের শীষের প্রার্থীকে উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


হিজলা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক   আলতাফ হোসেন খোকন এর কাছে আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান রাজিব আহসান ভাইকে কেন্দ্র থেকে বরিশাল-৪ আসনের জন্য মনোনীত করায় সঠিক নেতাকে মূল্যায়ন করা হয়েছে।তিনি জানান আমরা আশাবাদী হিজলা উপজেলার জনগন রাজিব আহসান ভাইকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট উপহার দিবেন।


এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহমেদ হাওলাদার,হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে