বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি -ছারছীনার পীর ছাহেব।

MD. ABDUR RAHMAN ( Contributor )

প্রকাশের সময়: 29-12-2025 08:35:51 pm

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ঈছালে ছাওয়াব মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করছেন ছারছীনার হযরত পীর ছাহেব কেবলা

মোঃ আবদুর রহমান :


আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করা। এই ইবাদত হতে হবে একনিষ্ঠ ভাবে। ইবাদতের মধ্যে কোন লৌকিকতামুক্ত ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশিত পন্থায়। তবে ইবাদত যদি জাহির তথা প্রকাশ্যে বা আমল সমূহ কাউকে দেখানোর জন্য হলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে তথা শাস্তি ও ভয়াবহ পরিণতি। লোক দেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়। 


পীর ছাহেব কেবলা আরও বলেন, সমাজে আবার অনেক লোক আছে যারা বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত করে তাকেন। মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ্ব, কুরবানি, যাকাতসহ সমাজ কল্যাণমূলক সকল ভালো কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি। 


গতকাল ২৮ ডিসেম্বর রোজ রবিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।


বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Tag
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে