বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে ১৩ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ১৩ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় অংশ নেয় প্রায় ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৯ শত পরীক্ষার্থী। কেন্দ্রগুলো হলো জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ও আবুরহাট উচ্চ বিদ্যালয়। পরীক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিজলী ক্লাবের সাবেক সভাপতি ইমাম হোসেন, পরীক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের প্রভাষক শেখ ফরিদ।

বিজলী ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন, সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু ও শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্ল্যাহ আল নাঈমের সার্বিক তত্বাবধানে কেন্দ্রগুলো পরিদর্শন করেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বিজলী ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাশেদ, সাবেক সভাপতি সানা উল্লাহ রাজু, সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক ধর্মীয় সম্পাদক আবদুর রহিম, আজীবন সদস্য মাঈন উদ্দিন রাজন, সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুল হক, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিত, সাংগঠনিক সম্পাদক হাসান শাকিল।

বিজলী ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, ক্লাবের শুরু থেকে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। শিক্ষা কার্য্যক্রমের বড় আয়োজন বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি। এবার ১৩ তম বারের মতো বৃত্তির আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করাার পরিক্ল্পনা রয়েছে।
কোন কিছু যোগ করা লাগলে জানান

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২১ মিনিট আগে