ঢাকা ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে