রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরা সদর ও শ্রীপুরে বিএনপি অভ্যর্থনা পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে মাগুরায় জমকালো সম্বর্ধনা পেলেন দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে তিনি কামাখালী ব্রীজে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন। এ সময় কামারখালী ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন ও মিছিল শ্লোগানে তাকে স্বাগত জানায়।


সংবর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে পথসভা ও দোয়া মাহফিলের সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল—এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।” তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”


 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, উপজেলা সদস্য সচিব হেমায়েত, সহেল জাহাঙ্গীর মুন্সি, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি প্রমুখ।


বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এবার পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবে।


অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়াবে।


Tag
আরও খবর




6ab209f52595c-220926105413.webp
বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

১ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে