জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

খেলায় মারামারির ঘটনায় ববির দুই বিভাগের ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার



বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় দুই বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত চার শিক্ষার্থীর মধ্য তিনজন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এবং একজন মার্কেটিং বিভাগের।


 একই সঙ্গে দুই বিভাগের আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকদের নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



গত বুধবার (২২ ই অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।



বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শাওন শেখ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। উভয়কেই ছয় মাস বা এক সেমিস্টার বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।



 এছাড়া, আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। একাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়ন, যাকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরেক শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহারিয়ার শাওন, তাঁকে ছয় মাসের বহিষ্কারাদেশ অথবা ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে



গত ১২ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্য ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন  বিটাক ভবনের বালুর মাঠে সংঘর্ষের ঘটনায় এই শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



আদেশে আরও জানানো হয়, বহিষ্কৃত চারজন শিক্ষার্থীসহ মার্কেটিং বিভাগের ১০ জন শিক্ষার্থী এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে উপস্থিত হয়ে মুচলেকা দিতে হবে।


এই মুচলেকায় উল্লেখ থাকবে যে, ভবিষ্যতে তারা কোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বা অসদাচরণ করলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্ত বহিষ্কার করা হবে এবং তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে মুচলেকা দিতে ব্যর্থ হলে তাদের চলমান শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


মার্কেটিং বিভাগের ১০শিক্ষার্থী  হলেন, আফ্রিদি হাসান, আজিজুল ইসলাম চয়ন, আলিফ হোসাইন নয়ন, মো: আশিক ইলাহি, মো: সবুজ মিয়া, হাজ্জাজ হোসেন মিশন, তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মো: তাহমিদ হোসেন সিয়াদ, মোহাম্মদ আরাফাতুন নূর হৃদয়, মো: শাহাদাত হোসেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং   আবুল কালাম আজাদ রুমন ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ জন শিক্ষার্থী হলেন, অর্পণ রায়, আসিফ আহমেদ, প্রীতম মল্লিক ২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী।বর্ণ বরণ সরকার, আশরাফুল হক চৌধুরী, চিরঞ্জিত কুমার সাহা, লাদেন মিয়া (সাদমান), কল্যাণ মজুমদার ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেফাত আহমেদ খান, মো: আব্দুল গাফফার, সুরজ আহমেদ শিশির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামরির ঘটনায় তদন্ত কমিটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে একাডেমিক কাউন্সিল তাদের উপর শাস্তি আরোপ করেছে। 


আরও খবর