ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

আমি যখন ঢাকায় মাল কিনতে আসতাম আমার জুবুর কাঁধে ভর দিয়ে হাঁটতাম- জুবায়েদের বাবা

জবি প্রতিনিধি,


"আমার ছেলের নাম জুবায়েদ হোসেন। আমি ডাকতাম জুবু। আমি যখন ঢাকায় আসতাম জুবুর কাঁধে ভর দিয়ে হাঁটতাম। আজকে আমার জুবু নাই। জুবুর মাকে আমি কি বুঝ দিবো! অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।" কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন টিউশনের বাসায় হত্যার শিকার জবি শিক্ষার্থী জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন।


সোমবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, আমি আমার ছেলেকে দিয়েছিলাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনেক বড় হবে। কিন্তু আজকে আমার ছেলে লাশ।  আমি বাবা এখনও বেঁচে আছি। সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।


কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার বয়স ৫৮ বছর। জীবন যৌবনের ফসল শেষ। আমি প্রকৃত খুনির বিচার চাই। ড. ইউনুস, প্রধান উপদেষ্টার কাছে আমি প্রকৃত খুনির বিচার চাই।


তিনি আরও বলেন, ডিজি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন আমার ছেলে হত্যার বিচার হবে। আপনি ধৈর্য্য রাখুন। আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাবো। আপনরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কাছে আমি ঋণী।


এসময় উপস্থিত ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেন, আমরা সমবেদনা জানাচ্ছি। এই মাসের ৩ তারিখ আরেক জবি শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। গণঅভ্যুত্থান ৫ আগস্টের পরে ৪জন ছাত্রদল নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এটা কোনো দূর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যকান্ড।  দেশের বিচার ব্যবস্থা আইন কর্মকর্তা দের উপর ভরসা রাখতে হবে। প্রকৃত আসামিদের বিচার হওয়া উচিত। খুব দ্রুত সময়ে প্রকৃত দোষীদের শনাক্ত করে , আমরা বিশ্বাস করি দ্রুত সময়ে ঘাতকদের বিচারের আওতায় আনতে হবে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা গভীর শোকাহত। শুরু থেকে আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আিন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।


জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও, শাখা ছাত্র শিবির, বাগছাস, ছাত্র অধিকার, আপ বাংলাদেশসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এর আগে, গতকাল রোববার রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাত ১১ টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

Tag
আরও খবর