বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

তালায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত

আগামী ২০ অক্টোবর তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে এক বাস্তবায়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এ মিটিং তালায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমাবেশ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।

সভায় বক্তারা বলেন, ২০ অক্টোবর সোমবার তালা ফুটবল মাঠে ছাত্র ও যুব সমাবেশকে সফল করে তোলা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Tag
আরও খবর