|
Date: 2025-10-18 19:26:37 |
আগামী ২০ অক্টোবর তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে এক বাস্তবায়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এ মিটিং তালায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এসময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমাবেশ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।
সভায় বক্তারা বলেন, ২০ অক্টোবর সোমবার তালা ফুটবল মাঠে ছাত্র ও যুব সমাবেশকে সফল করে তোলা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তালা- কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
© Deshchitro 2024