মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে অবস্থিত মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসার হিফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হিফজ সমাপ্ত ও সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য ও সবক প্রদান করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মাকসুদ আহমদ। মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম রিফাতের সঞ্চালনায় তেমুহানী মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর উল্লাহ নিজামী, বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হাই, মোহাম্মদ আইয়ুবুল ইসলামসহ হেফজ গ্রহণকারী ছাত্রদের অভিভাবকবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মাদ্রাসার পরিচালক সকলের নিকট প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও একটি স্থায়ী ক্যাম্পাসসহ মিরসরাইয়ের মধ্যে মডেল একটি হেফজ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে সকলের নিকট দোয়া চেয়েছেন। সবক প্রদান শেষে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ২০ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে