বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রিয়াজ উদ্দিন নিপুনের পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন নরসিংদী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন নিপুন মাসখানেক পূর্বে অসুস্থতাজনিত কারনে মৃ'ত্যু'বরন করেন। তার মৃ'ত্যু'র পর উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তার পরিবার। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন। এসোসিয়েশনের উদ্যোগে নিপুনের পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা।

বৃহস্পতিবার নিপুনের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল শামিম সায়েম, উপদেষ্টা রেজাউল করিম খোকন, সহ-সভাপতি মোসলিম উদ্দিন, সহ-সভাপতি সলিম উল্যাহ দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিন রাসেল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ- ক্রীড়া সম্পাদক আবু ছালেক, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, গাজীপুর জেলা সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন, গাজীপুর জেলা উপদেষ্টা মাঈন উদ্দিন, ঢাকা জেলার ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

এসময় নিপুনের ৩ বছরের বাচ্চা ও অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ২ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে রাখার সিদ্ধান্ত হয় এবং ৪০ হাজার টাকা তার বাবার হাতে ও অবশিষ্ট টাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সবশেষে সকলের উপস্থিতিতে নিপুনের কবর জেয়ারত ও দোয়া মোনাজাত করা হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইকবাল শামিম সায়েম জানান, এসোসিয়েশন একটি মানবিক সংগঠন। অতীতেও অনেক বয়লার পরিচারকের পরিবারকে বিপদে আপদে সহায়তা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন নরসিংদী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন নিপুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এসোসিয়েশন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২০ মিনিট আগে