মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

"দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জ্ঞাপন"

বিগত ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ দেশের স্বনামধন্য বাংলা দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকায় ‘স্কুলের যোগ্যতাই নেই তবু ২০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদটি দৃষ্টিগোচর হয়েছে।

‘কালের কন্ঠ’ পত্রিকায় প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ অসত্য এবং সংবাদটিতে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে যার সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থার কোন মিল নেই।

সংবাদে বলা হয়েছে ‘ভাড়া জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সংবাদে আরো বলা হয়েছে, ভাড়া বাসায় ক্লাসরুমের জায়গা নেই, শিক্ষকদের বসার জায়গা নেই। লাইব্রেরি, ল্যাবরেটরি তো অনেক দূরের কথা।’ 

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ ( ২০০১ সনের ৩৯ নং আইন) অনুযায়ী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম ২০১৫ সালের ৯ নভেম্বর শুরু হয় শহরের একটি বিদ্যালয়ে থেকে। এরপর ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরের অদূরে ৬৪.৫৪ একর নিজস্ব জমিতে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ২ টি একাডেমিক ভবন, ২ টি প্রশাসনিক ভবন, ১ টি সেন্ট্রাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, অত্যাধুনিক প্রশাসনিক ভবন-১, নিজস্ব পরিবহন পুল, ১৯৫২, ১৯৭১, ২০২৪ এর আকাঙ্ক্ষায় নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভ সহ ৫ টি বিষয়ে (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি) মোট প্রায় ১১০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  প্রতিনিধিবৃন্দের রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে আরো ৫ টি বিভাগ খোলার প্রক্রিয়া অনুমোদনাধীন রয়েছে। বর্তমানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে চারটি অত্যাবশকীয় ভবন হিসেবে একাডেমিক, প্রশাসনিক, ছাত্র ও ছাত্রী হল নির্মাণাধীন রয়েছে। যেগুলো আগামী ৩০ জুন ২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করবে। 

তথ্য সূএ: জনসংযোগ দপ্তর 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে