স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত

অতিরিক্ত পরীক্ষা ফি নিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও পরীক্ষার বিভিন্ন খাতে ফি বাড়িয়েছে। এতে দেশের প্রায় সব কলেজের শিক্ষার্থীরা নতুন করে আর্থিক চাপে পড়েছেন। রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কলেজটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ফরম পূরণ ও সেশন চার্জ কমানোর দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি খাতেই বাড়তি টাকা যোগ করেছে। তত্ত্বীয় পূর্ণপত্রে ১০০ টাকা, অর্ধপত্রে ৫০ টাকা, ব্যবহারিক খাতে ১০০ টাকা, ইনকোর্স পরীক্ষার জন্য ৩০০ টাকা, কেন্দ্রের ফি ১৫০ টাকা ও অকৃতকার্যদের জন্য অতিরিক্ত ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাড়তি ফি আসল টাকার সঙ্গে যোগ হওয়ায় শিক্ষার্থীদের মোট ব্যয়ভার কয়েক গুণ বেড়ে গেছে।

রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন বলেন, ‘আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় এসেছে। কিন্তু এত বেশি ফি নির্ধারণ করা হয়েছে যে আমাদের পক্ষে দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই আমরা অধ্যক্ষ স্যারের কাছে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দিয়েছি। যদি দ্রুত সমাধান না হয় তবে আমরা অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হব।’

শিক্ষার্থীদের উল্লেখিত ৩ দফা দাবিগুলো হলো প্রথমত ফরম ফিলাপ চার্জ যুক্তিসংগত পর্যায়ে নামিয়ে আনা। দ্বিতীয়ত সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ। এবং সর্বশেষ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা।

অন্য এক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমরা অনেকেই টিউশনি করে পড়াশোনার খরচ চালাই। কিন্তু এখন ফরম পূরণের জন্য কয়েক হাজার টাকা দিতে হচ্ছে। পরিবার থেকে টাকা জোগাড় করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।’

কলেজের শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নিলে এবং এর একটি সঠিক ব্যবস্থা না করলে আমরা আন্দোলন করতে বাধ্য হব।’

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, ‘ফরম ফি ও সেশন চার্জ মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয় থেকে নির্ধারিত হয়। আমাদের কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না। তবে শিক্ষার্থীদের দাবি আমরা গুরুত্বসহকারে দেখছি। দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জানানো হবে।’

আরও খবর






6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

৩৩ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে