বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও সমাবেশ

‘বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য যখন দেশ সংকটে পড়ে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দেশের পাশে দাঁড়ায়, জনগনের পাশে দাঁড়ায়। আজ থেকে ১৭ বছর আগে যখন বাংলাদেশের গনতন্ত্র যখন হরণ করেছিল তখন আমাদের প্রিয়নেতা তারেক রহমান দেশ ও জাতির পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের ১৭ বছরের অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট।’ বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা বিগত ১৭ বছর প্রিয়নেতার নেতৃত্বে যে আন্দোলন করেছি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সেই ভোট অধিকার এখনো আদায় করতে পারি নাই। আমাদের ভোট অধিকার প্রয়োগ হবে ইনশাল্লাহ প্রিয়নেতার নেতৃত্বে। অন্তবর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ৭১ এবং ২৪ এর পরাজিত শত্রুতা একত্রিত হয়ে গনতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

মিরসরাই উপজেলা সদরে আয়োজিত সমাবেশ বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বিএনপি নেতা মুছা চেয়ারম্যান, মোশাররফ হোসেন, নুরুল আলম মেম্বার, ইয়াছিন মিজান, রফিকুল ইসলাম, আজিজ মেম্বার, ইমাম হোসেন বাবলু, রফিকুল ইসলাম, মনজুরুল হক মঞ্জু, মিলন ভূঁইয়া, মাজহারুল ইসলাম, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরওয়ার্দী, জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক সাবেক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু দাউদ, স্বেচ্ছাসেবক দলের মিরসরাই উপজেলা সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান, সালমান হায়দার, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ। র‌্যালী ও সমাবেশে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর সমাগম হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৮ মিনিট আগে