বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিল আদর্শ ছাত্র ও যুব সমাজ

আদর্শ ছাত্র ও যুব সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিল আদর্শ ছাত্র ও যুব সমাজ। বুধবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম। পুরো কার্যক্রম পরিচালনা করেন আদর্শ ব্লাড ব্যাংকের আহবায়ক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি ও আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন আক্তার হুসাইন এলিট, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাংগঠনিক সম্পাদক বাবলু, সদস্য নয়ন, সাজিদ, নাহিদুল ইসলাম, তৌকির চৌধুরী, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, নেছার উদ্দিন তুহিন, স্বেচ্ছাসেবী আকুল দে, রেড ক্রিসেন্টের সদস্য কবিতা প্রমুখ।

আদর্শ ব্লাড ব্যাংকের আহবায়ক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, রক্ত দিন জীবন বাঁচান, মানবতার কল্যাণে অসহায় মানুষের আহবানে আমরা আছি সবখানে-এই স্লোগান ধারণ করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এই সংগঠন গত পাঁচটি বছর ধরে সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে তারই ধারাবাহিকতায় টানা দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ১৯ মিনিট আগে