বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-শ্লোগানে মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাই ক্যাম্পের কন্টিজেন্ট কমান্ডর (সিসি) আবুল কালাম, সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, নিজামপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মৎস্য খামারী ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, নাহার ফিডের সিনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল অফিসার হাশিম রাব্বি। আলোচনা সভা ও র‌্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য চাষী ও জেলে সম্প্রদায়ের লোকজন অংশ নেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নাজিম উদ্দিন ভূঁইয়া, ধুম ইউনিয়নের নাহেরপুর গ্রামের নুর উদ্দিনকে।
আলোচনা সভায় মৎস্য চাষকে শিল্প হিসেবে ঘোষণা করা এবং মুহুরী প্রজেক্টের মৎস্য প্রকল্পগুলোকে মৎস্য জোন হিসেবে ঘোষণার দাবী জানান মৎস্যচাষীরা। এসময় নিরাপদ মৎস্য চাষ ও অতিরিক্ত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারে মৎস্য চাষীদের নিরুৎসাহিত করেন বক্তারা।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২০ মিনিট আগে