বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

‎বাকৃবির অধ্যাপক এর ন্যাক্কারজনক মন্তব্যের বিরুদ্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ‎


গতকাল শুক্রবার(২রা আগস্ট), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন(ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে। 

‎বিক্ষোভ মিছিল-টি রাত ০৯:৪৫ মিনিট এ ছাত্র হল হাপাসির সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবন প্রদক্ষিন করে বিজয়-২৪ চত্বরে গিয়ে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “আমার ভিসির অপমান, মানি না মানবো না, আমার ভিসির অসম্মান,মানি না মানবো না,ভিসির অপমান করে যারা, শিক্ষার শত্রু তারা” সহ আরও বিভিন্ন স্লোগান এর মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করে। 

‎প্রতিবাদ সমাবেশে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন পবিপ্রবি শাখার সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, “আমাদের মাননীয় ভিসি স্যার আমাদের অভিভাবক। আমরা সবসময় আমাদের ভিসি স্যার এর সাথে আছি। বাকৃবির একজন অধ্যাপক, একজন জ্ঞানী ব্যাক্তিত্ব হয়ে কীভাবে এমন ন্যাক্কারজনক মন্তব্য করতে পারলেন আমরা তার সুষ্ঠ বিচার চাই। অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার কে জনসম্মুখে আমাদের মাননীয় ভিসি স্যার এর কাছে ক্ষমা চাইতে হবে।

‎ডিভিএম ডিসিপ্লিনের ২১ব্যাচ এর শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি বলেন,“ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বাকৃবির অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার এর আমাদের মাননীয় ভিসি স্যার এর বিরুদ্ধে এমন ঘৃণিত মন্তব্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আমরা চাই অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভিসি স্যার এর কাছে ক্ষমা চেয়ে স্টাটাস দিবেন।”

‎উল্লেখ্য, গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) পবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়ে বাকৃবির অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আরও খবর