লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের কণ্ঠে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের কণ্ঠে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার



নারীর ওপর ধর্ষণ কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়—এ এক নির্মম সামাজিক বাস্তবতা, যা প্রতিদিন আমাদের বিবেকে আঘাত হানে। খবরের কাগজ খুললেই যেন চোখে পড়ে অন্ধকার। কখনও শিশুকে, কখনও স্কুলছাত্রীকে, আবার কখনও গৃহবধূকে—কারো না কারো আত্মচিৎকার চাপা পড়ে যায় সমাজের নিষ্ক্রিয় নীরবতায়।


বাংলাদেশে যৌন সহিংসতার মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। নৃশংস এই অপরাধের বিপরীতে যেমন বিচারপ্রাপ্তির হার কম, তেমনি সামাজিক প্রতিরোধের বলয়ও যথেষ্ট শক্তিশালী নয়। ধর্ষণের ঘটনা এখন সাইবার নিপীড়ন থেকে শুরু করে গ্যাংভিত্তিক সহিংসতা পর্যন্ত ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি স্তরে।


এমন প্রেক্ষাপটে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কী ভাবছেন? কথা হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে।


ধর্ষণ শুধু একটি শব্দ নয়, এটি এক ভয়াবহ অভিশাপ— হাসান মাহমুদ, বাংলা বিভাগ


ধর্ষণ শুধু একটি শব্দ নয়, এটি এক ভয়াবহ অভিশাপ, এক নিঃশব্দ আর্তনাদ, যা প্রতিদিন সমাজকে কলঙ্কিত করছে। আইনের দুর্বলতা, বিচারহীনতা, সামাজিক অবক্ষয়—সব মিলিয়ে ধর্ষকরা আজ বেপরোয়া। ভুক্তভোগীরা চুপ থাকে, কারণ সমাজ তাদেরই দোষারোপ করে। আমরা যদি প্রতিবাদ না করি, তবে এই বর্বরতা একদিন আমাদের ঘরেও আঘাত হানবে। তাই আওয়াজ তুলুন, রুখে দাঁড়ান।


আইন আছে, প্রয়োগ নেই— হাফিজুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগ


নারী ক্ষমতায়ন নিয়ে বড় বড় কথা বলা হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। রাস্তাঘাট, কর্মস্থল, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানও নারীর জন্য নিরাপদ নয়। আইনি কাঠামো থাকলেও তার সঠিক প্রয়োগ নেই। পুলিশ স্টেশনে নারীকে লাঞ্ছনার শিকার হতে হয়, বিচার প্রক্রিয়া দীর্ঘ ও ক্লান্তিকর। শুধু পরিসংখ্যান নয়, বাস্তবতা পরিবর্তনে প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ।


ধর্ষণ একটি সামাজিক ব্যাধি— সীমান্ত বিশ্বাস, বাংলা বিভাগ


ধর্ষণ নিছক কোনো ঘটনা নয়, এটি সমাজের অবক্ষয়ের প্রতিফলন। আইনের দুর্বলতা ও বিকৃত মানসিকতা এর মূল কারণ। প্রতিবাদ না করে চুপ থাকা মানেই অপরাধীদের উৎসাহ দেওয়া। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন, সচেতনতা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। আমাদের দায়িত্ব শুধু মোমবাতি প্রজ্বলন নয়, পরিবর্তনের পথে সাহসী পদক্ষেপ নেওয়া।


এই দেশ নারী-পুরুষ সকলের— সানজিদা আক্তার, বাংলা বিভাগ


"প্রতিদিন ফেসবুকে ধর্ষণের খবর দেখতে দেখতে যেন তা অভ্যাসে পরিণত হয়েছে। এই অবস্থা কাম্য ছিল না। ধর্ষণ রোধে ইসলামি আইনের আলোকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার। নারী কোনো ভোগ্যপণ্য নয়—তাকে সম্মান করতে শিখতে হবে। মাকে যেমন সম্মান করি, তেমনি রাস্তায় দেখা অচেনা নারীকেও সম্মান করতে হবে। নারী হিসেবে বেঁচে থাকতে চাইলে কেন বারবার আন্দোলন করতে হবে?"


ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক— মেহেদী হাসান পল্লব, ইংরেজি বিভাগ


দেশে ধর্ষণ ভয়াবহ আকার ধারণ করেছে। একে শুধুমাত্র ফাঁসি নয়, জনসমক্ষে পাথর নিক্ষেপের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। সংবিধানের ধারা অনুসারে রাষ্ট্র চাইলে জরুরি অবস্থা জারি করে এই সামাজিক বিপর্যয় মোকাবেলা করতে পারে। ২৪-এর আন্দোলন নিয়ম মানেনি, আমরাও ন্যায়ের প্রশ্নে কোনো নিয়মের অপেক্ষা করব না।


সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বক্তব্য থেকে স্পষ্ট যে, তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে একতাবদ্ধ এবং প্রতিবাদী। তাদের চোখে ধর্ষণ শুধুমাত্র একটি আইনগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ব্যাধি, একটি নৈতিক সংকট। শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োজন তার যথাযথ প্রয়োগ এবং সমাজের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন।


সমাজকে রক্ষা করতে হলে, আজই রুখে দাঁড়াতে হবে। চুপ থাকা মানেই অপরাধীর পক্ষ নেওয়া। আওয়াজ তুলুন, অন্যায়ের বিরুদ্ধে।

Tag
আরও খবর