বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, ২ জনকে কুপিয়ে আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তির বিরোধের জেরে ২ সহোদরকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন আহত শহিদুল ইসলাম সোহেল (৩৯), কামরুল ইসলাম (৩০)। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে আহতের পরিবার। ঘটনাটি ঘটে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় জোরারগঞ্জ থানায় আহতদের পরিবারের পক্ষে মামলা দায়ের করেন আহত সোহেলের স্ত্রী আফরিন সুলতানা। গুরুতর আহত শহিদুল ইসলাম সোহেল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই বাড়ির বাসিন্দা ওবায়দুল্লাহর পরিবারের সাথে শহিদুল ইসলাম সোহেলের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জেরে গত ১৫ জুলাই দুপুরে ওবায়দুল্লাহ, তার ছেলে রুমন ও তার স্ত্রী লাকি বেগমসহ অজ্ঞাত কয়েকজন শহিদুল ইসলাম সোহেল ও তার ভাই কামরুল ইসলামের উপর শসস্ত্র হামলা করে। হামলায় সোহেল গুরুতর আহত হয় এবং তার ভাই কামরুল প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে সোহেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় সোহেলের স্ত্রী আফরিন সুলতানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা (নং-১৩) দায়ের করেছেন।
বাদী আফরিন সুলতানা বলেন, ‘দিনদুপুরে এভাবে শসস্ত্র হামলা অত্যান্ত ন্যাক্কারজনক। আমাদের পরিবারকে নিঃশেষ করে দেওয়ার জন্য ওদের পরিকল্পনা দীর্ঘদিনের। সেদিন যদি আশপাশের মানুষ এগিয়ে না আসতো তাহলে আমার স্বামীর লাশ পড়তো। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখন আমি এবং আমার স্বামীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আহতদের পরিবারের পক্ষে আহত শহীদুল ইসলাম সোহেলের স্ত্রী আফরিন সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমার এই বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ১৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২১ মিনিট আগে