বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

পীরগাছায় ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক বিতরণ

মো: একরামুল ইসলাম ( Contributor )

প্রকাশের সময়: 18-07-2025 08:06:08 pm

পীরগাছায় ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক বিতরণ
রংপুরের পীরগাছায় ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহক আনজুয়ারার মরণোত্তর বীমা দাবির চেক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড বেবি ভিলায় যোনাল কার্যালয়ে চেকটি বিতরণ করা হয়।
পীরগাছা জোনাল ইনচার্জ মাওলানা মো. আব্দুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নত, অনুন্নত দেশের মানুষ বীমার আওতাভূক্ত। কিন্তু কিছু বীমা কোম্পানির প্রতারণার ফলে সাধারণ মানুষ বীমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অন্যান্য কোম্পানির মতো ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স নিশ্চয়ই ভিন্ন। আমি আশা করব-আপনারা ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্সের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। 
“জেগে ওঠো নতুন শক্তিতে” এ শ্লোগানে এতে বিশেষ আলোচক ছিলেন কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমান, কালব ‘ক’ অঞ্চলের পরিচালক জিল্লুর রহমান, ডিভিশনাল ইনচার্জ রবিউল ইসলাম, সুন্দরগঞ্জের যোনাল ইনচার্জ জাবেদ আলী সহ আরও অনেকে। 
পরে আনজুয়ারার স্বামী নুর হোসেনের হাতে মরণোত্তর চেক তুলে দেন অতিথিরা। নুর হোসেনের বাড়ী উপজেলার পবিত্রঝাড় গ্রামে। তার স্ত্রী আনজুয়ারা মাসে এক হাজার টাকা করে সাত মাস কিস্তি দেওয়ার পর মারা যান। ফলে তার পরিবার ৮৬হাজার ৫০০টাকার একটি চেক পান।    
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে