জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পরিচিতি সভা, শপথ গ্রহণ এবং মেজবানি অনুষ্ঠিত হয়েছে। কাতারের একটি রেস্টুরেন্টের হলরুমে আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রনির সঞ্চালনায় ও আহবায়ক মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া সিআইপি, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ফেনী সমিতির সভাপতি শহীদুল্লা হায়দার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল।

এর আগে মিরসরাই সমিতি কাতারের ২০২৫-২০২৭ দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন ও ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এন কে টিপু, সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির। আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সমিতির সাবেক সদস্য বৃন্দ ও কাউন্সিলর বৃন্দ। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর উল্ল্যা, আবুল কালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক এন কে টিপু, সাবেক সহসভাপতি নুরুল হুদা বাবুল, নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, তরুণ সমাজসেবক সালাহ উদ্দিন মিয়াজি, সাহাদাত মিয়াজি, সাবেক সহসভাপতি ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রফেসর ফরহাদ হোসেন, কার্যকরী পরিষদের সদস্য মুছা মিয়াজি। বক্তারা আশা করেন নবনির্বাচিত কমিটি আগামীর দিনগুলোতে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে মিরসরাইয়ের ভাবমূর্তি দেশ ও দশের কাছে উজ্জ্বল করবে। সমিতির কার্যক্রমের প্রশংসা করেন সবাই। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মেজবানী ও সংগীতানুষ্ঠান।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১৩ মিনিট আগে