বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করলো প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের গত দুই শিক্ষাবর্ষে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন।
কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক, আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা। নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগের চান্সপ্রাপ্ত বিবি হাজেরা। এই কৃতি শিক্ষার্থী কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী আবু তাহেরের সন্তান। এছাড়া সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ফারিহা আক্তার রিফা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তাসফিহা নাজনীন।

এবছর কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই ফ্রেমে ফটোসেশনে অংশ নেন। সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৯ মিনিট আগে