বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে অবরুদ্ধের প্রতিবাদে পীরগাছায় মশাল মিছিল

pirgacha bulletin ( Contributor )

প্রকাশের সময়: 15-06-2025 05:19:11 pm

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হককে অবরুদ্ধের প্রতিবাদে পীরগাছায় মশাল মিছিল
বিএনপি নেতা হাসান মামুনের অনুসারী কর্তৃক পটুয়াখালীর গলাচিপায়-দশমিনার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের উপর হামলা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করার প্রতিবাদে রংপুরের পীরগাছায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর থেকে মশাল জ¦ালিয়ে পীরগাছা বাজারের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল করে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। সড়ক প্রদক্ষিণ শেষে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জিহাদ হোসেন পাটোয়ারী তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ না থাকলে আজকে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না। ভিপি নূরেরা রাজপথে ছিলেন বিধায় আজকে জুলাই বিপ্লব হয়েছে। ফেসবুকে একটা ছবি ও আত্মপ্রকাশ করলে কি জুলাই বিপ্লবের নেতা হওয়া যায়? জুলাই বিপ্লবের নেতা হতে কলিজা লাগে! 
ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাহিদ আলম বলেন, গণঅধিকার পরিষদ জন্মের পর থেকে স্বৈরাচারি হাসিনার আমল থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। খুনি হাসিনা ভিপি নূরকে হামলা-মামলা দিয়ে তার মুখ বন্ধ করতে পারেনি। এক দফার মহানায়ক আমাদের ভিপি নুর। মামলা-হামলা দিয়ে ভিপি নূরের মুখ যেমন বন্ধ করতে পারেনি ফ্যাসিস্ট সরকার। ভবিষ্যতেও কেউ পারবে না। পটুয়াখালীর বিএনপি নেতা হাসান মামুন যে ভুল করেছেন, এর পরিণাম তাকে ভোগ করতে হবে।
এসময় সমাপনী বক্তব্যে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জিয়াউর রহমান ভিপি নূরকে জাতীয় নেতা হিসেবে ঘোষণার দাবি জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের কারণে ভিপি নূর এদেশের রাজনীতিতে আসেনি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় নেতা হিসেবে পরিণত হয়েছে।    
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সসদ্য খায়রুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতা জাহিদ হাসান, ছাত্র অধিকার পরিষদ নেতা কাওছার আলম সাগর সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে