বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ

আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মিরসরাইয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বারইয়ারহাট পৌরসভা  ছাত্রদলের আহবায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ মো. ফোরকান উদ্দিন, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ, সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মুন্না, জাহিদুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজসহ ছাত্রদল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে রাজপথে ছাত্রদলের অপরিসীম ভূমিকা রয়েছে। আগামীতে সুন্দর সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। নেশা ও চাঁদাবাজীর সাথে জড়িত কেউ ছাত্রদলের রাজনীতি করতে পারবে না। আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলার সাবেক ছাত্রদল নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২১ মিনিট আগে