দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুবিপ্রবিতে প্রথমবারের মতো 'যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো ' যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ এপ্রিল) সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ, সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সেখ আব্দুল লতিফ ও বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম। যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ এডুকেশন এ কর্মরত এবং একজন ফুলব্যাইট ইউএস স্কলার, কুয়েট। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেটি বড় বিষয় নয়। বরং দিনশেষে আপনার অবস্থান বড় বিষয়। নিজের বিশ্ববিদ্যালয়কে মনে ধারন করতে হবে তবেই সম্ভব বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি কেমিস্ট্রি সোসাইটিকে ধন্যবাদ জানান। সেমিনার শেষে প্রফেসর ড. আবুল কালাম এর সাথে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে Memorandum of Understanding (MoU) একটি চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিতে সাক্ষর করেন অধ্যাপক ড. মোঃ আবুল কালাম এবং বিজ্ঞান অনুষদের ডিনের পক্ষে থেকে ড. সেখ আবদুল লতিফ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা) প্রকৌশলী মো. সারফুদ্দিন।
Tag
আরও খবর