লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারি মার্চিনিয়াক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-12-2022 03:32:14 am

◾ স্পোর্টস ডেস্ক 


কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। 


এক বিবৃতিতে ফিফা গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জানিয়েছে, আগামী রবিবারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক।


মেট্রো জানিয়েছে, ৪১ বছর বয়সি মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই মার্চিনিয়াক। 


ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন পোল্যান্ডেরই পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। ২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক ওই বছরই ইউরোপা লিগের ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। 


পরের বছর চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া মার্চিনিয়াক ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনা করেন।


এবারের ফাইনালের দুই সহকারীকে নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সুইডেন ম্যাচ চালিয়েছিলেন মার্চিনিয়াক।

আরও খবর


6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে