পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সই এবার মেসিদের লক্ষ্যবস্তু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2022 01:19:43 pm

◾ স্পোর্টস ডেস্ক 


সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর আর আর্জেন্টিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে এখন লাতিন আমেরিকার দেশটি। তাতে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘প্রতিশোধ’ নিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার সামনে সুযোগ এখন ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। নিঝনি নভগ্রোদ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ৪ বছর পর কাতার বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় এই দুই দল। লুসাইলে এবার সেমিফাইনালে ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি করেছেন ১ গোল এবং হুলিয়ান আলভারেজ করেছেন ২ গোল। যার মধ্যে এক গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। 


২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কাজান এরিনাতে শেষ ষোলোর ম্যাচে ফরাসিদের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলসেন্তেরা। এবার ফাইনালে খেলবে এই দুই দল। লুসাইলে ১৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। দুটো দলই নামবে তৃতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে।


আর্জেন্টিনা, ফ্রান্স দুটো দলই আছে এবার দারুণ ছন্দে। মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই করেছেন ৫টি করে গোল। মেসি করেছেন ৩ অ্যাসিস্ট এবং এমবাপ্পে ২ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন মেসি। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বিশ্বকাপে ৮ অ্যাসিস্ট করে পেলে, ম্যারাডোনার সঙ্গী এখন মেসি।


এমবাপ্পেও অনেক রেকর্ড ভেঙেছেন। ফরাসি এই তারকা ফুটবলার বিশ্বকাপে ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই ৯ গোল করেন তিনি। বিশ্বকাপে বয়সের হিসাবে গোলের রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। আর্জেন্টিনা যে ছয় ম্যাচ খেলেছে, তাতে ‘ক্লিনশিট’ রাখতে পেরেছে ৩ ম্যাচে। আর ফ্রান্স রাখতে পেরেছে মাত্র ১ ম্যাচে। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। 

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে