বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে সহস্রাধিক রোগীর চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, শতাধিক রোগীর ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা ও বিনামূল্যে চশমা বিতরণ

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার জোরারগঞ্জ জে.এম-থ্রি এপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। দুবাই প্রবাসী সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম ও কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পেইনে সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া চক্ষু সমস্যায় ভুগছেন এমন রোগীদের মাঝে বিনামূল্যে ৪ শতাধিক ব্যক্তিকে চশমা বিতরণ এবং শতাধিক রোগীকে ফ্রি চক্ষু অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়। এসময় চিকিৎসা সেবা কার্য্যক্রম পরিদর্শন করেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪, বাংলাদেশ’র গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইপিজিডি লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন এসএম কামাল হোসেন এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন তাহের আহমেদ, আরসি হেডকোয়ার্টার লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, জেডসি লায়ন আরশাদুর রহমান, জেডসি লায়ন ইউসুফ চৌধুরী এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি লায়ন তৌফিকুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই’র সাধারন সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সহ-সভাপতি লায়ন কাজী জসিম উদ্দিন, লায়ন রাশেদা আক্তার মুন্নি, লায়ন জামাল উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর সদস্য লায়ন নিজাম উদ্দিন, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র সভাপতি জুয়েল দাশ, আইপিপি লিও রাজিব পাল, যুগ্ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাদেক হোসেন, রিপন গোপ পিন্টু, কামরুল ইসলাম, ইমাম হোসেন, লিও ক্লাব অব চিটাগং খুলশীর সভাপতি আবু নেওয়াজ শাকিল, সহ-সভাপতি শহিদুল আলম, লিও ক্লাব অব চিটাগং মিরসরাই’র আইপিপি লিও আসিফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিও আইনুল ইসলাম চৌধুরী, টেইল টুইস্টার লিও তৌফিকুল ইসলাম তপু, মেম্বার লিও তুহিন প্রমুখ।

ক্যাম্পেইনের আয়োজক লায়ন মাজহার উল্লাহ মিয়া বলেন, ‘চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষ অন্ধত্বের দিকে যাচ্ছে, তাদের জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২০ মিনিট আগে